মেষ : সন্ধ্যেবেলায় একটু আরাম করুন। দিনের শেষে আর্থিক উন্নতি হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজন বুঝে সাহায্য করুন। রোজের ব্যস্ততার মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন না। শেয়ার বাজারের লগ্নির ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার।
বৃষ: অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না । স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন ও মনের জোর বাড়ান। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল। সময়ের অপচয় করলে কিন্তু মূল্য দিতে হবে আপনাকেই। পরনিন্দা, হিংসা ত্যাগ করলে আর্থিক স্থিতির জন্য ভালো হবে।
মিথুন: সন্দেহ প্রবণতা আপনাকে পরাজয়ের দিকে নিয়ে যেতে পারে। আর্থিক সুবিধা অর্জনের খুব সম্ভাবনা থাকলেও কিছু বাধা আসতে পারে। নিজের মেজাজ নিয়ন্ত্রণ না করলে মারাত্মক ভুল হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে আবার ভাবনা চিন্তা করুন।
কর্কট: আজকে বিনিয়োগ করলে সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়বে। পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সঙ্গীকে সময় দেওয়া খুবই দরকার। শারীরিক আরাম উপভোগ করতে তেল মালিশ করুন।
সিংহ: অসাধারণ মেধা আপনাকে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন। বিনোদনের জন্য অপ্রয়োজনীয় খরচের প্রবণতা কমাতে হবে। সন্ধ্যায় বন্ধুদের সাথে বিবাদ এর সম্ভাবনা ফলে সংযম বজায় রাখুন।
কন্যা: খেলাধুলা আজকে বিশেষ আকর্ষণ করবে। বিনিয়োগ করতে পারেন কিন্তু সঠিক পথে। শুভ অনুষ্ঠান করতে পারেন। আজ প্রেমের আধিক্য থাকবে। আজকের দিনটি আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবার জন্য সেরা।
তুলা: মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন । যদি মনে হয় পর্যাপ্ত অর্থ নেই তাহলে সঞ্চয় সম্পর্কে অভিজ্ঞ লোকের পরামর্শ নিন ।পরিবারের সদস্যদের ফলে দিনটা একটু খারাপ হতে পারে। আপনার মন শান্ত থাকবে যার ফলে আপনি পুরো দিন উপভোগ করতে পারবেন।
বৃশ্চিক: আপনার অসাধারণ চেষ্টা ও পরিবারের লোকেদের সমর্থনের ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। বাকি থাকার ঋণ শোধ হওয়ার ফলে আর্থিক অবস্থা উন্নত হবে। ভাই বা বোনের সাহায্যে উপকৃত হবেন। মনে রাখবেন কথায় সত্যতা না থাকলে কোন কাজ হবে না।
ধনু: পরিবারের চিন্তায় ব্যস্ত থাকবেন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকলেও অর্থ ব্যয় করার ক্ষেত্রে সাবধান থাকুন। অবিলম্বে স্বাস্থ্যের খেয়াল রাখুন, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন। অভুক্ত কোন প্রাণীকে খাবার খাওয়ালে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।
মকর: দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে আজ মুক্তি মিলবে অপ্রত্যাশিত কোন ক্ষেত্র থেকে উপার্জন হবে । সন্তানের ব্যবহারে হতাশ হবেন কিন্তু তাদের স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন। সময়ের সাথে চলার চেষ্টা করুন তবে অবসর সময় পরিবারকে দিন।
কুম্ভ: রোজির জীবনে ব্যস্ততা থাকলেও স্বাস্থ্য ভালো থাকবে ।ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন অফিসে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। আর্থিক পরিস্থিতির অবনতি ঘটতে পারে । ভালোবাসার গান শুনলে পজিটিভ এনার্জি পাবেন। শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করুন।
মীন: সামান্য জিনিসে মন দেবেন না । হঠাৎ করে টাকা পয়সা হাতে এলে তৎক্ষণাৎ খরচ করবেন না । আপনার মিশুকের স্বভাব চারপাশের মানুষকে আনন্দ দেবে ।প্রেম আপনাকে বিভ্রান্ত করতে পারে । নিজের জন্য সময় বার করুন । রোমান্টিক গান, ভালো খাবার ও স্ত্রীর সঙ্গ উপভোগ করুন। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত হাঁটাহাঁটি করা আপনার জন্য বিশেষ উপকারী।







