Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

“শিশু অধিকার রক্ষায়” কাজলা জনকল্যাণ সমিতি।

শিশুরাই আগামী দিনের দেশের মেরুদন্ড। তা স্বত্বেও বর্তমানে শিশুদের অধিকার রক্ষায় আমরা এখনও পিছিয়ে। একথা মাথায় রেখে শিশুদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কাজলা জনকল্যাণ সমিতি শিশু অধিকার সপ্তাহের ৩য়, ৪র্থ ও ৫ম দিনে দেশপ্রান ব্লক,কাঁথি-১,কাঁথি-৩ ও রামনগর-১ও ২ নং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য/সদস্যা, মহিলা স্বনির্ভর গোষ্ঠী, সরকারী আধিকারিকগন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা ও ৭০০ অধিক স্থানীয় শিশু ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে আলোচনা,পোস্টারিং, র‍্যালি ও নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশু অধিকার সপ্তাহ সাড়ম্বরে পালন করা হয় ও শিশুদের মতামত গ্রহনের মাধ্যমে আগামী দিনে তাদের অধিকার রক্ষায় নানান পদক্ষেপ গ্রহন করা হয়ে থাকে।

এছাড়া সমিতির কেন্দ্রীয় অফিসে সমিতি পরিচালিত তপোবন শিশু আবাসের আয়োজনে অভিভাবক, অঙ্গনওয়াড়ী কর্মী ও আশা কর্মীদের নিয়ে শিশু অধিকার ও শিশু দত্তক নেওয়ার বিষয়ে আলোচনা সভা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার শিশু কল্যাণ কমিটি সদস্যা মাননীয়া সাইদা সাহানুর আলি ও ফরিদপুর SAA হোমের কোর্ডিনেটর সুমিতা গিরি । অবশেষে অনুষ্ঠানের দিনগুলি সুষ্ঠুভাবে হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সাধারন সম্পাদক স্বপন পন্ডা।

Related News

Also Read