Select Language

[gtranslate]
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ১৮ই মে, ২০২৬ )

পানিয়া সারদাবাড় সর্বজনীন দুর্গোৎসব এর ৭৭তম বর্ষের শুভ উদ্বোধন।

বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন কুমার ত্রিপাঠী প্রতিষ্ঠিত পানিয়া সারদাবাড় সর্বজনীন দুর্গোৎসব এর ৭৭তম বর্ষের শুভ উদ্বোধন হলো মহাপঞ্চমীর দিন। উক্ত অনুষ্ঠানে ম্যাসকট,ধামসা মাদল ও আদিবাসী পরম্পরার নৃত্য সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ আবাসভূমি ও সাংস্কৃতিক কেন্দ্র,কলকাতার মহারাজ স্বামী স্নেহময়া নন্দ।এই শোভাযাত্রা প্রায় ৩ কিলোমিটার প্রদক্ষিণ করে মন্ডপে এসে থামে।

পূজো কমিটির এ বছরের থিম স্বামী বিবেকানন্দের আবাসভূমি।উক্ত অনুষ্ঠানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ আবাসভূমি ও মিউজিয়ামের সৌরভ পাল, অভিনেত্রী শ্রাবন্তি চ্যাটার্জি, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মধক্ষ্যা শ্রীমতি জবা গিরি, বিশিষ্ট সমাজসেবী স্বপন গিরি, টিকরাপাড়া অম্বিকাময়ী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী বিশ্বেশ্বর মাইতি,রামকৃষ্ণ সারদা শিক্ষা সদনের প্রধান শিক্ষক শ্রী শক্তিপদ গিরি,পুজো কমিটির সভাপতি উৎপল বিকাশ দাস, পুজো কমিটির সাধারণ সম্পাদক দীপক দাস ও পুজো কমিটির অন্যান্য সদস্য সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related News

Also Read