Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

শ্রী শ্রী ৺শীতলা মাতার মন্দিরে মণ্ডপ ও প্রতিমার আবরন উন্মোচন।

অদ্য মহাষষ্ঠী তিথিতে নাচিন্দা শ্রী শ্রী ৺শীতলা মাতার মন্দিরে মণ্ডপ ও প্রতিমার আবরন উন্মোচন করেন মন্দির কমিটির সভাপতি প্রাক্তন বিধায়ক অনিল কুমার মান্না এবং উদ্বোধনি সংগীত পরিবেশন করেন শ্রীমতী জ্যোৎস্না মান্না। এই উপলক্ষে ২০০ জন দুঃস্হ মহিলাকে বস্ত্র বিতরণ করা হয়। ঐ অনুষ্ঠানে সম্মানিয় বহু ব্যাক্তি উপস্থিত ছিলেন।

অতিথিদের মধ্যে ছিলেন দাতা সমাজসেবী সুশান্ত সিং, আবেশভূমি পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র, শিক্ষক বিমান বিহারী বেরা, ডাঃ মহেশ্বর পাত্র, উপপ্রধান শম্ভুরাম পাত্র, শিক্ষক ঘনশ্যাম গিরি, সুকুমার বেরা, তাপস পড়্যা, কাঁথি থানার ভারপ্রাপ্ত অফিসার শ্রীমন্ত সিং আর ও অনেকে। পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান পূজা কমিটির সম্পাদক বলরাম শী, রাধাগোবিন্দ মাইতি, শৈবাল প্রধান, শুধাংশু শীট, শুভেন্দু দাস, ঝাড়েশ্বর গিরি, বিমল গিরি, দেবাশীষ দাস প্রমুখ।

Related News

Also Read