Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

কাঁথিতে পুজা আয়োজকদের চেক বিলি।

কাঁথি মহকুমা শাসক দপ্তরে সভাকক্ষে অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভায় ৯৭ টি দুর্গোৎসব কমিটির হাতে ৭০ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হল।

এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক,কাঁথি পুরসভার পৌর প্রধান সুবল কুমার মান্না, উপ- পৌর প্রধান সুপ্রকাশ গিরি, জেলা পরিষদ এর মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর, কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস, জুনপুট উপকূলীয় থানার ওসি, মহিলা থানার ওসি, উপ মহাকুমা শাসক অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন।

সভায় সকল পূজা উদ্যোক্তাদের অবগত করানো হয় ডিজে বাক্স বাজানো কঠোরভাবে নিষিদ্ধ। ডেঙ্গু সংক্রমণ রুখতে সচেতনতা মূলক প্রচার করতে হবে। পুজো মন্ডপ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সরকারি বিধি নিয়ম মেনে পুজো করতে হবে।

Related News

Also Read