চলতি বর্ষায় কোলাঘাট ব্লকের দেড়িয়াচক,ভোগপুর,সিদ্ধা-১,সাগরবাড়,বৃন্দাবনচক প্রভৃতি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রামের বাসিন্দাদের এখনো হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। ইতিমধ্যে ওই জল দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকায় চামড়া সহ জলবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে। ক্ষতিগ্রস্ত ওই গ্রামগুলিতে সরকারি উদ্দোগে মেডিক্যাল ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবীতে আজ সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে ব্লকের বিডিও এবং বি এম ও এইচ এর নিকট স্মারকলিপি পেশ করা হয়।
কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক বলেন,প্রায় ১৫ দিন হল,এলাকায় জল জমে নানা ধরনের জলবাহিত রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। সেজন্য ওই দাবী জানানো হয়েছে।


Post Views: 92





