Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

বর্ষার জমা জলের যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ।

বর্ষার জমা জলের যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো খাল সংস্কার কমিটির নেতৃত্বরা। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে জলবন্দী বহু মানুষ। টানা বর্ষণের ফলে এলাকায় জল জমে রাস্তাঘাট সমস্ত কিছু জলের তলায়।অভিযোগ কিছু কিছু বসত বাড়িতেও জল ঢুকেছে। মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছতে হিম-সিম খাচ্ছে এলাকার মানুষ। পাশাপাশি পড়ুয়ারা যেতে পারছে না স্কুলে।

খাল সংস্কার কমিটির দাবি বহুবার শহীদ মাতঙ্গিনী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহকুমা শাসক, সেচ দপ্তর, জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানিও কোন কাজ হয়নি। দীর্ঘদিন সোয়াদিঘি সহ অন্যান্য খাল গুলো সংস্কার না হওয়ায় শহীদ মাতঙ্গিনী ব্লক ও পাঁশকুড়া ব্লকের বেশ কিছু এলাকা জলমগ্ন। জলবন্দি বহু মানুষ।

সেই জল যন্ত্রণার মুক্তি পেতে বৃহস্পতিবার সকালে ৪১ নম্বর জাতীয় সড়কের রামতারক বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রী। যানজটের সৃষ্টি হয় ৪১ নম্বর জাতীয় সড়কের দুই দিকে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর প্রশাসনিক কর্তাদের আশ্বাস মিলায় অবরোধ মুক্ত করে বিক্ষোভ কারিগন। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।

Related News

Also Read