Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক সিভিক ভলেন্টিয়ার।

লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার এর। শুক্রবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার কাপাসএড়িয়া জাতীয় সড়কের উপর। শুক্রবার ভোররাতে ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ গিয়ে গুরুতর যখম অবস্থায় যুবককে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। যুবকের পরিচয় জানা যায় ভবানীপুর থানার কাষ্ঠখালি এলাকার বাসিন্দা গোপাল গিরি। পেশায় ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ার বলে জানা গেছে। পুলিশ মৃত যুবকের দেহ ময়নাতদন্তের নির্দেশ দেয়। এই ঘটনা এলাকায় তোকে ছাড়া নেমে আসে।

Related News

Also Read