Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির স্বচ্ছ ভারত অভিযান।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নং ব্লকের বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিত অনুষ্ঠিত হলো। মহত্মা গান্ধীর ১৫৫ তম জন্মদিনে বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির ক্লাষ্টার ভুক্ত ৫৬টি সদস্য ক্লাব নিয়ে দুই মহকুমা জুড়ে স্বচ্ছতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এদিন বালিঘাই বিডিও অফিস, বালিঘাই বাজার, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত, ব্লক ভূমি দপ্তর, বলাগেড়িয়া ব্যাংক, এলাহাবাদ ব্যাংক প্রভৃতি এলাকায় এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আহিন্দ্র কুমার রায়, শঙ্কর চন্দ্র মিশ্র, জন্মেঞ্জয় প্রধান, জগন্নাথ জিউ সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া প্রমূখ।

Related News

Also Read