Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

আজকের রাশিফল

মেষ: জমি কিনতে খরচ করতে পারেন। পরবর্তী সময়ে ভালো লাভ পেতে পারেন। আপনার পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। দিনের শেষভাগে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সকলের সাথে খুশি ভাগ করে নিন।


বৃষ: ইলেক্ট্রনিক জিনিস সারাতে খরচ হতে পারে। বাড়ির ছোটদের সাথে আজ আপনার অনেকটা সময় কাটবে। ভালোবাসার মানুষের সাথে ভালো ব্যবহার করুন। বন্ধুদের সাথে দেখা না হওয়ার মন খারাপ হতে পারে।


মিথুন: বিপরীত লিঙ্গের কেউ ব্যবসায় সাহায্য করবে। এর ফলে আপনার ব্যবসা সহজেই উন্নতি করবে। আর্থিক উন্নতি হবে। বাড়ির জন্য দরকারি কিছু জিনিস কিনতে হতে পারে। বাবার সাথে কথায় আজ আনন্দ পাবেন। 


কর্কট: পরিবারের সকলকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের মূল্যায়ন হতে পারে। যদি কোনও ক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকে তবে তার খেসারত দিতে হতে পারে। শ্বশুরবাড়ির পরিবারের সকলকে গুরুত্ব দিন।


সিংহ: আজ জমি বা বাড়ির পিছনে খরচ হবে। অসুস্থতা সেরে যাবে। শিক্ষার্থীদের কেরিয়ারের উন্নতি হবে। আপনি নিজের লক্ষ্যে মন দিতে পারবেন। কোনও সামাজিক কাজের সাথে যোগ দিয়ে আপনার বহু মানুষের সাথে যোগাযোগ তৈরি হবে।


কন্যা: অহেতুক খরচ বন্ধ করুন। অপচয়ের ফলে সঞ্চয়ের পরিমাণ কমে যাবে। বয়স্ক মানুষদের শরীরচর্চা করা প্রয়োজন। ছোট ব্যবসায়ীরা কোনও বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিয়ে টাকা বিনিয়োগ করুন।


তুলা: শিক্ষার্থীদের প্রেমে পড়ে খরচ করা উচিত নয়। কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যাবে। আজ আপনার বাবার সহায়তায় কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন। বাচ্চাদের সাথে সময় কাটালে মন হালকা হবে।


বৃশ্চিক: দীর্ঘদিনের কাজের চাপ থেকে আজ পরিত্রাণ পাবেন। পরিচিত কারওর থেকে উপার্জনের নতুন সুযোগ আসবে। এর ফলে আর্থিক লাভ বাড়বে। ফোন বা গ্যাজেটের জন্য অতিরিক্ত খরচ না করাই ভালো।

 

ধনু: আজ কাজের বাইরে শরীরের যত্ন নেওয়া দরকার নাহলে অসুস্থ হয়ে পড়বেন। ধর্মীয় কাজে টাকা পয়সা খরচ হতে পারে। এর ফলে আপনার মধ্যে মানসিক প্রশান্তি আসবে। প্রেমিকার সাথে দেখা করতে যেতে পারেন।


মকর: কাজে প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক সাহায্য পাবেন। এর ফলে আপনার সমস্ত কাজ খুব সহজেই হয়ে যাবে। বাবার সাথে কোনও কারণে মনোমালিন্য হতে পারে। কথা বলার সময় নিজেকে সংযত রাখুন।


কুম্ভ: সামাজিক অনুষ্ঠানে গিয়ে খরচ হতে পারে। আজ ব্যস্ততার মধ্যে নিজের শরীরের যত্ন নেওয়ার সময় পাবেননা। খাওয়া দাওয়ার দিকে যত্ন নিন। আকস্মিক কিছু টাকা হাতে আসতে পারে। তবে অপচয় করা উচিত হবেনা।


মীন: সৃজনশীল মানুষদের আজ সাফল্য আসবে। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। কাউকে ঋণ দিতে গিয়ে আর্থিক সমস্যা হতে পারে। কোনও কাজে নামার আগে সবদিক বিবেচনা করা দরকার।

Related News

Also Read