Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

একাডেমিতে শোভাবাজার প্রতিবিম্বের নাটক ও সম্মাননা।

কেকা মিত্র:- একাডেমি অফ ফাইন আর্টসে শোভাবাজার প্রতিবিম্ব রোমান নাটক নিয়ে লেখা ‘কমোডাস’ মঞ্চস্থ করে।
নাট্যকার সুমন্ত্র চট্টোপাধ্যায় যথেষ্ট দক্ষতার সঙ্গে নাটকটি লিখেছেন এবং ততোধিক দক্ষতার পরিচয় দিয়েছেন তরুণ নির্দেশক চার্ণক চট্টোপাধ্যায়।

প্রধান ভূমিকায় চার্ণক দর্শকদের শুধু মন কাড়েননি, নাটকটির একটি সুন্দর মঞ্চায়ন করেছেন। মঞ্চে তার চলা-বলা এককথায় অনবদ্য। দু-তিনজন পার্শ্বচরিত্র যেমন স্বপ্নদীপ চক্রবর্তী ( ক্লিয়েন্ডার ) অমিত রায় ( কুইনটিনাস) সৌমী ঘোষ ( লুসিলিয়া ) সৌমিতা বোস ( মারসিয়া ) ছাড়া নাটকটিকে মনোগ্রাহী করতে অন্যান্য চরিত্রদের আরো অনেক পরিশ্রম করতে হবে। উপরন্তু নাটকের সময়সীমা খানিকটা কম হলে ভালো হয়। তবে টিমওয়ার্ক প্রশংসনীয় একথা অবশ্যই বলা যায়। মঞ্চনির্মাণে বিलू দও অসাধারণ। আবহে ছিলেন স্বপন বন্দোপাধ্যায়, যার সৃষ্টি নাটকটির একটি সম্পদ হয়ে থাকবে।
নাটকের শেষে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়। স্বপন বন্দ্যোপাধ্যায়ের
হাতে এবছরের ‘শচীন ভট্টাচার্য স্মারক সম্মান ২০২৩’ তুলে দেন বিশিষ্ট কবি নাট্যকার চঞ্চল ভট্টাচার্য। আবৃত্তি করেন বই মেলার পরিচিত মুখ, পুস্তক ফেরিওয়ালা, কবি আবৃত্তিকার অলোক দত্ত। শেষপর্যায়ের অনুষ্ঠানটি সংক্ষেপে সঞ্চালনা করেন অনির্বাণের অভিনেতা ও সম্পাদক শঙ্খ ভট্টাচার্য।

Related News

Also Read