Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

আজও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা:কড়া নজরদারি দিঘা জুড়ে।

বৃহস্পতিবার ছিল কৌশিকী অমাবস্যা। আর তারই জেরে উত্তাল ছিলো দিঘার সমুদ্র। সকাল থেকে বড় বড় ঢেউ আছড়ে পড়ল গাড়ওয়ালে। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শুক্রবারও সমুদ্র উত্তাল থাকায় স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন


পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে বিভিন্ন ঘাট গুলিতে দড়ি বেঁধে ব্যারিকেট করে দেওয়া হয়েছে। কোথাও বা হুইসেল বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ সাথে সমুদ্র উত্তাল থাকলেও দিঘা ,তাজপুর, মান্দারমনি শংকরপুর প্রভৃতি সৈকত শহর গুলিতে এখনও প্রচুর পর্যটক রয়েছেন বলে জানা গেছে।

নুলিয়ারা জানিয়েছেন গতকাল কৌশিকী অমাবস্যা ছিল তাই কারণে সমুদ্র উত্তল থাকে। তবে পর্যটকরা সমুদ্র স্নান না করতে পারায় কিছুটা হলেও মন খারাপ। আজ শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ কখনো বা ঝিরঝিরি বৃষ্টি আবার কখনো বা রোদ দেখা দিচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সমুদ্র উত্তাল হয়েছে।তাই আজও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা আছে।ফলে পর্যটকদের মধ্যে দু:খ।

Related News

Also Read