Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

রাস্তা সারাইয়ের দাবীতে কংগ্রেসের গন সাক্ষর সংগ্রহ ও পথ অবরোধ ।

ভগবানপুর-১ নং ব্লকের অন্তর্গত কাজলাগড় অঞ্চলের কলাবেড়িয়া থেকে গড়গ্রাম পর্যন্ত রাস্তা ( ভায়া সাঁতরা পুকুর মোড়, সরবেড়িয়া প্রাথমিক স্কুল পুরানো বাজার, সরবেড়িয়া দুলালুদ্দিন মার্কেট, পূর্ব সরবেড়িয়া ধর্মবাজার, ধান্যশ্রী উচ্চ বিদ্যালয়, গড়গ্রাম বাস স্ট্যান্ড) দীর্ঘদিন বেহাল অবস্থায় আছে, যা মনুষ্য চলাচলের অনুপযুক্ত।

আজ কাজলাগড় অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে উক্ত রাস্তা মেরামতের দাবীতে গন সাক্ষর সংগ্রহ করা হয় এবং এগরা বাজকুল রাস্তায় মির্জাপুরে পথ অবরোধ করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, ভগবানপুর ১ নং ব্লক কংগ্রেসের সভাপতিদ্বয় স্বপন মহান্তি ও অসিত পাত্র, ভগবানপুর ২ নং ব্লক কংগ্রেসের সভাপতি সেক নুরুল ইসলাম, চন্ডীপুর ব্লক কংগ্রেসের সভাপতি সেক রেজাবুল, অঞ্চল সভাপতি সেক সামসুল, মতিউর রহমান, সেক সানাউর মহম্মদ ও অন্যান্য নেতৃত্ব। শিউ মাইতি বলেন এলাকার রাস্তা ও সেচ ব্যবস্থা খুব খারাপ, অবিলম্বে উক্ত রাস্তা মেরামতের দাবী জানাচ্ছি।

Related News

Also Read