Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

পাঁশকুড়ার ক্ষীরাই স্টেশনে সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য।

আবার এক ছাত্রের মৃত্যু হল । মালগাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে উত্তর হাবড়ার বাসিন্দা স্বাগত বণিকের। গত
৩ তারিখে রাত ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ক্ষীরাই স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে।সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া রেল পুলিশ। রেলে কাটা পড়ে দুটুকরো হয়ে যায় স্বাগত বণিকের দেহ। দেহের এক অংশ আরেক অর্ধেক অংশ থেকে কিছুটা দূরে পড়েছিল। তবে কাছে ছিল না কোনো মোবাইল বা ব্যাগ। শুধুমাত্র মানিব্যাগ ছিল তার প্যান্টের পকেটে। তাঁর মধ্যে ছিল এক ফোন নং। ৫ তারিখ সকাল ১১টার দিকে তার বাড়ির লোকজন দেহ নিয়ে যায় । তবে প্রশ্ন থেকে যায় এতরাতে ওই স্টেশনে স্বাগত বণিক কি করছিল থেকে যায় প্রশ্ন । পুলিশ খবর পেয়ে দেহ তুলে রাত ৩টার দিকে। একটা কুপনে ফোন নং লেখা ছিল এক বন্ধুর সেই মারফৎ খবর যায় স্বাগতর বাড়িতে। সেই নং এ স্বাগত বণিকের পরিচিত লোকের সাথে যোগাযোগ করে পাঁশকুড়া রেল পুলিশ।

৪ সেপ্টেম্বর পাশকুড়া থানার অন্তগর্ত ক্ষিরাই ও হাউর স্টেশনের একটি ক্ষতবিক্ষত দেহ মেলে। তবে তাকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয় পুলিশের। অবশেষে খবর পেয়ে হাবড়া থেকে স্বাগতর পরিবারের লোকেরা গিয়ে দেহ শনাক্ত করে। গতকাল দেহ নিয়ে আসা হয় বাড়িতে। কিন্তু কেন হঠাৎ উধাও হয়ে গেল ছাত্র? আত্মহত্যা নাকি খুন? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, পড়াশোনা নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই ছাত্র।

Related News

Also Read