Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

ক্ষুদিরাম বসুর জন্মভিটের মাটি সংগ্রহ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

প্রদীপ কুমার মাইতি:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহবনিতে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমির মাটি সংগ্রহ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পংকজ চৌধুরী। লোকসভা ভোটের আগে আমার দেশ, আমার মাটি! ভারতীয় জনতা পার্টির নতুন কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় চলছে মাটি সংগ্রহের কাজ।

রবিবার মাটি সংগ্রহের পাশাপাশি ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন তিনি। শহীদের জন্মভূমিতে বৃক্ষরোপণ করেন। তারপর শহীদ মঞ্চে ওঠে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানান এবং কৃতজ্ঞতা স্বীকার করেন।

কেশপুর ১ নম্বর মন্ডলের সভাপতি প্রবীণ হালদার জানান, দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবেই ক্ষুদিরাম বসুর জন্ম ভিটাতে এসে কেন্দ্রীয় মন্ত্রী মাটি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন দিল্লিতে। এতে কেশপুরবাসী হিসেবে আমরা সকলেই খুশি ও আনন্দিত।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পংকজ চৌধুরী জানান যেই মাটির বীর সন্তান দেশের জন্য শহীদ হয়েছেন, একটি তরুণ যুবক দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছেন, সেই বীর সন্তানের ভুমির মাটি দিয়ে তৈরি হবে দিল্লিতে শহীদ উদ্যান। পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদেরও গ্রামের বাড়ির মাটি সংগ্রহ করে পৌঁছানোর আদেশ দেন।

Related News

Also Read