সরকারি বিদ্যালয় বন্ধ করে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই অভিযোগ তুলে প্রতিবাদের সরব হল এআইডিএসও।
শনিবার সকালে এক প্রতিবাদ মিছিল শহর পরিক্রমার পর কাঁথির পোস্ট অফিস মোড়ে এক কথা সভা করে। পথ সভায় বক্তারা অভিযোগ করেন সারা পশ্চিমবাংলায় ৮ হাজার ২০৭টিবিদ্যালয় বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। পরোক্ষভাবে বেসরকারিকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করছে সরকার।
সরকারি বিদ্যালয় বন্ধ না করার দাবিতে সোচ্চার হয়েছে সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।


Post Views: 76





