ধারাবাহিকভাবে বিদ্যুতের লোডশেডিং-এ অতিষ্ঠ হয়ে উঠছে স্বাভাবিক জনজীবন। এর প্রতিবাদে এবার সরব হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্যা সমাধানের জন্যে বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকদের দুদিনের জন্য সময়সীমা বেঁধে দিলেন তিনি।
শুভেন্দু বাবুর হুমকী দুদিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসের সামনে ধরনায় বসবেন তিনি। শুভেন্দু অধিকারী এক টুইটে অভিযোগ করেছেন অর্থাভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ সঠিকভাবে হচ্ছে না। কয়লার অভাবে ১২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলি। যার কারণে বিদ্যুতের ঘাটতি হওয়ায় লোডশেডিং করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ বন্টন সংস্থা। প্রতিদিন তিন থেকে চার ঘন্টা লোডশেডিং থাকছে। যার কারণে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। অসুবিধায় পড়েছে বয়স্ক এবং অসুস্থ মানুষ জন।
শুভেন্দু বলেন দুদিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে সোমবার থেকে ধরনায় বসবেন তিনি।বিদ্যুতের দফায় দফায় লোডশেডিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজ্যজুড়ে।
বঙ্গে বিদ্যুৎ সংকট :-
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 1, 2023
পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।
এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে… pic.twitter.com/8FtSPn6x5g







