Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বিশ্ব বাংলা কেবিল টিভি অপারেটর ইউনিয়নের ব্যাবসায়িক সভা ।

বিশ্ব বাংলা কেবিল টিভি অপারেটর ইউনিয়ন এবার জিও, এয়ারটেল আগ্রাসান নীতির বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিলো । সংগঠনের তমলুক শাখার উদ্যোগে প্রায় ১০০রও বেশি কেবিল অপারেটরদের নিয়ে বুধবার তমলুকের পার্বতীপুর এলাকায় এক বেসরকারি হল ঘরে সভা হয়।

আলোচনা সভার পর এদিন পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের কাছে ডেপুটেশনে জমা করেন সংগঠনের সদস্যরা।

মূলত জিও এবং এয়ারটেল কোম্পানি সরকারি নির্দেশিকাকে অমান্য করে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অবৈধভাবে পারমিশন না থাকা সত্ত্বেও ওভার হেডে তার টানছে তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববাংলা কেবিল টিভির অপারেটর ইউনিয়নের সভাপতি শংকর মন্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বিশ্ববাংলা কেবিল টিভির অপারেটর ইউনিয়নের সভাপতি শংকর মন্ডল জানান এই ব্যবসার উপরে প্রায় ১০ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করে, ফলে এই ব্যবসা বন্ধ হলে এত মানুষ কর্মহীন হয়ে পড়বে তাই রাজ্যজুড়ে এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে।

Related News

Also Read