পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি পঞ্চায়েত নাটকীয়ভাবে দখলে তৃণমূল কংগ্রেস।শুক্রবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুকড়াহাটি পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয়।
প্রধান নির্বাচিত হলেন শাসক দলের রিতা ভুইয়াদাস, উপপ্রধান শেখ আতিয়া। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩টা।শাসক দল পায় ১০টা আসন।বাকী ১৩টার মধ্যে বিজেপি ১১টা ও সিপিএম পায় ২টা সিট
।স্বাভাবিক ভাবে এই পঞ্চায়েত বিজেপি তথা বিরোধীরা দখল করতে চলেছে বলে রাজনৈতিক মহল।তবে শেষ মুহুর্তে সিপিএম এবং বিজেপি থেকে নির্বাচিত ১ জন করে জয়ী সদস্যকে নিজেদের দলে যুক্ত করে শাসক দল।আর তার জেরেই বদলে যায় পুরো চিত্রটা।
জানা গেছে গত ১০ আগস্ট প্রধান নির্বাচন করতে গিয়ে বিজেপির নির্বাচিত প্রতিনিধিকে অপমান করা হয় বলে অভিযোগ তোলে বিরোধীরা ।পরবর্তী ক্ষেত্রে দুজন অসুস্থ হয়ে পড়ে সময় অতিবাহিত হওয়ার পর দ্বিতীয়বার ২৫ আগস্ট প্রধান নির্বাচনে ভোটাভুটি হয়। পঞ্চায়েতে মোট ২৩ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে ২১জন উপস্থিত হয় শুক্রবার । ১২টি আসন তৃনমুল, ৯ টি আসন বিজেপি পায় । স্বাভাবিকভাবে তৃণমূল জয় লাভ করে ।







