Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

নন্দীগ্রামের বৃদ্ধ বাসিন্দার মৃতদেহ খেজুরিতে উদ্ধার।

এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খেজুরির তালপাটি ঘাট কোস্টাল থানার তালপার্টি গ্রামে। সোমবার সকালে এলাকার মানুষ এক বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে খাল পাড়ে। তারপর শুরু হয় জল্পনা। জড়ো হয় এলাকার বহু মানুষ।

খবর পেয়ে আসে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ। ময়না তদন্তের উদ্দেশ্যে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বৃদ্ধের পরিচয় প্রথমে উদ্ধার না হলেও সন্ধ্যায় জানা যায় নন্দীগ্রাম এক ব্লকের সোনাচোরা গ্রাম পঞ্চায়েতের গঙ্গা গ্রামের বাসিন্দা শরৎ চন্দ্র বর (৮৫)। এলাকায় প্রশ্ন উঠতে শুরু করে নন্দীগ্রামের বৃদ্ধকে এখানে মেরে কেউ ফেলে দিয়ে যেতে পারে।আবার প্রশ্ন উঠেছে এটি দুর্ঘটনায় মৃত্যু, আত্মহত্যা, নাকি খুন। এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যু রহস্য উদ্ধার করতে হলে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেতে হবে। নিশ্চিত ভাবে কিছু বলা যাবে না এখুনি। অনেকে অনুমান করছেন পারিবারিক বিবাদের জন্য বৃদ্ধকে খুন করতে পারে পরিবারের লোকেরা। পরিবার সূত্রে জানা গেছে বৃদ্ধ শরৎচন্দ্র বর, নিখোঁজ ছিল। মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত করছে এই মৃত্যুর পিছনে কি রহস্য আছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related News

Also Read