Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নৃসিংহ স্পোটিং ক্লাবের রক্তদান শিবির ।

ইন্দ্রজিৎ আইচ :- মানুষের তরে মানুষের সেবায় ১৪ বছর আগে নৃসিংহ স্পোর্টিং ক্লাব রক্তদান শিবির শুরু করেছিল উত্তর কলকাতা এলাকায়। এই রক্তদান শিবিরের উদ্যোক্তা পিন্টু দাস স্বাধীনতা দিবসের দিন রক্তদান শিবির প্রসঙ্গে বলছিলেন সারাবছর সমাজসেবার পাশাপাশি কোনও উপহার না দিয়ে বিনামূল্যে এলাকার মানুষ রক্তদান করেন। রক্তের বিনিময়ে একটা জীবন বাঁচানোর প্রয়াস নিয়ে এই প্রয়াস। এই কর্মকান্ডে এলাকার প্রায় ১০০ জন মানুষ পাশে দাঁড়িয়েছেন।

তবে এই এদিনের অনুষ্ঠানে এলাকার ছেলে মন্টু দাস ওরফে বাঘা-র স্মরণে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
এদিন উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন ছাড়াও প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, কলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সোমা চৌধুরী, ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, ৪৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিশ্বরূপ দে সহ তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, যুব নেতা জয় বক্সি সহ তৃণমূল কংগ্রেসের ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী ও ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি অরুণ হাজরা সহ বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় রায়, সোমনাথ বিশ্বাস, শান্তনু দত্ত সহ অনেকে।

Related News

Also Read