Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

কাজলা জনকল্যাণ সমিতির ৭৩তম বার্ষিক সাধারণ সভা।

কাজলা জনকল্যাণ সমিতির ৭৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সমিতির সভাগৃহে। স্বাধীনতার আগে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত কাজলা জনকল্যাণ সমিতি নাই নাই করে ৭৯ বছরে পড়েছে। বর্তমান কাজলা জনকল্যাণ সমিতি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার দরিদ্র পিছিয়ে পড়া মানুষের সেবার কাজে ব্রতী এই সংস্থার বার্ষিক সাধারণ সভায় ৩ শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।



বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অসীম কুমার দাস। সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আকবর আলী খান, কোষাধ্যক্ষ প্রনয় কুমার পাল ও সমিতির পরিচালক মণ্ডলীর অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ। সমিতির শুভানুধ্যায়ী লন্ডনবাসী ডা: অরুণ শেখর দে ও মৃগাংক শেখর দে এবং সমিতির সবার প্রিয় সাথী কানাইলাল বেরা বিগত আর্থিক বছরে পরলোক গমন করেছেন। ইনাদের অমর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সহসভাপতি আকবর আলী খান প্রারম্ভিক বক্তব্য রাখেন। এরপর সমিতির সাধারণ সম্পাদক পূর্ববর্তি সভার কার্য বিবরণী ও সারাবছরের প্রতিবেদন পাঠ করেন এবং সকলে তা অনুমোদন করেন। সব শেষে সমিতির অডিট রিপোর্ট পাঠ করেন সমিতির হেড এ্যাকাউন্টট্যান্ট বন্দন কুমার দাস। এরপর আগামী বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সকলের মতামত গ্রহণ করা হয়।

বর্তমান বছরে সমিতির অডিট করার জন্য এ.কে. পন্ডা এ্যান্ড কোম্পানিকে সর্ব সম্মতিতে দায়িত্ব প্রদান করা হয়। সবশেষে সাধারণ সভার সভাপতি অসীম কুমার দাস সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

Related News

Also Read