Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা সহ দুই ছেলের মৃত্যু ।

বাংলাদেশের কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা সহ দুই ছেলের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের দক্ষিণ বহাদ্দরকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার আনোয়ার হোসেন ও তার দুই পুত্র শহিদুল ইসলাম ও শাহাদাত হোসেন।

বিএমচর ইউনিয়নের সদস্য মোহাম্মদ ইউনুছ জানান, বুধবার রাত ১০টা দিকে আনোয়ার হোসেন সহ তার দুই ছেলে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। এসময় ট্যাংকের ঢাকনা খুললে বিষাক্ত গ্যাসে তারা তিনজন অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই ছেলেকে মৃত ঘোষণা করেন।

তাদের বাবা আনোয়ার হোসেনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Related News

Also Read