Select Language

[gtranslate]
২রা আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ১৬ই জুন, ২০২৬ )

ইলিশ নিয়ে ফেরার পথে সমুদ্রে দুর্ঘটনায় পড়লো ট্রলার ।


বাঙ্গালীর প্রিয় ইলিশ মাছ ধরে মোহনায় ফেরার পথে উল্টে গেল ট্রলার।মৎস্যজীবিদের উদ্ধার করা গেলেও,সমস্ত মাছ ডুবে গেছে নোনা জলে ! দুর্ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরে হাড়ভাঙা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গঙ্গাসাগর থেকে গত ২৬ জুলাই ৮ জন মৎস্যজীবী মা শীতলা নামে একটি মাছের ট্রলারে করে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় গভীর সমুদ্রে।গত ২৭ জুলাই প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রে ঢেউয়ের তোড়ে ট্রলার উল্টে গিয়ে ডুবে যায়।সেই সময় ট্রলারে থাকা আট মৎস্যজীবী একটি তেলের ব্যারেল এবং কয়েকটি বাঁশ নিয়ে আপ্রাণ মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে।

জানা গেছে সেই সময়ে দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া মেদিনীপুরের একটি ট্রলারের মৎস্যজীবীরা ঘটনাটা দেখেতে পেয়ে নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

Related News

Also Read