Select Language

[gtranslate]
৩রা বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৬ই এপ্রিল, ২০২৬ )

শুভেন্দুর দাবি শুনলোনা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবিকে গুরুত্ব দিলোনা বিজেপির দুই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে ভাবে সন্ত্রাস হয়েছে তার জন্যে বাংলায় অবিলম্বে ৩৫৫ কিংবা ৩৬৫ ধারা জারি করার দাবি তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে দলের পাঠানো দুই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট জমা পড়লেও কোথায় উল্লেখিত হলনা ৩৫৫ কিংবা ৩৬৫ ধারা জারির প্রস্তাব।বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে সংবাদ পরিবেশী হওয়ায় স্বাভাবিক কারনেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোলা দাবি কি খোদ তার দল গুরুত্ব দিচ্ছে না ,সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাংলায় পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও হিংসার ছবি দেখতে রবিশংকর প্রসাদ ও সাংসদ সরোজ পান্ডের নেতৃত্বে দু’টি টিম পাঠিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’এর পক্ষ থেকে সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

সংবাদ সুত্রের দাবি দু’টি রিপোর্টেই মৃত ও আহতদের নাম ঠিকানা সহ অন্যান্য ঘটনার উল্লেখ করা হলেও শুভেন্দু অধিকারীর দাবি মত ৩৫৫ কিংবা ৩৬৫ ধারা লাগু করার মত কোন পরিস্থিতি রাজ্যে আছে এমন দাবি করা হয়নি।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার দাবি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে কোন গুরুত্ব না দিয়ে সযত্নে এড়িয়ে গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই কটাক্ষ করে বলেছিলেন ওদের বালতি ওল্টানোর ক্ষমতা নেই,সরকার ওল্টাবে!

Related News

Also Read