Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

শুভেন্দুর অস্বস্তি বাড়লো হাইকোর্টের ডিভিসান বেঞ্চে ।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অস্বস্তি বাড়ালো কলকাতা হাইকোর্ট।কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

গত বছর ডিসেম্বরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিল।

বৃহস্পতিবার জনৈক সুমন সিংহের করা জনস্বার্থ মামলায় কলকাতা উচ্চ আদালতের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী এক নির্দেশে জানিয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে পুলিশকে তা খতিয়ে খতিয়ে দেখতে হবে। পুলিশ সে ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ করবে। যদি দেখা যায়, অভিযোগ সত্য এবং তা গ্রহণযোগ্য, তা হলে পুলিশ এফআইআর করতে পারবে। তবে গ্রেফতার বা কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি নিতে হবে।চার সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি রয়েছে।

Related News

Also Read