Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

বেড়াতে আসাই কাল,সমুদ্রে সলিল সমাধি কলেজ পড়ুয়ার ।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে আসাই কাল হল এক কলেজ পড়ুয়ার।সমুদ্র স্নানের আনন্দ নিতে গিয়ে সলিল সমাধি ঘটলো অরিন্দম দে(২০) নামের এক কলেজ পড়ুয়ার।

বুধবার সকালে সমুদ্রে তলিয়ে যাওয়া এই নিখোঁজ যুবকের মৃতদেহ দিঘার হাসপাতাল ঘাট থেকে উদ্ধার করলো পুলিশ।

বুধবার ভোর সকালে স্থানীয়রা মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদের উদ্ধার করে । পরিবারের লোক সনাক্তকরণের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।


মৃত পর্যটক যুবকের নাম অরিন্দম দে(২০)। তাঁর বাড়ি হুগলি জেলার তারকেশ্বরের বিশ্বাস পাড়া এলাকায়।

বাসে করে পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে দিঘায় বেড়াতে এসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে নাগাদ পুরানো দিঘার ২ নম্বর ঘাট থেকে তলিয়ে যায়।

Related News

Also Read