Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। পারিবারিক বিবাদের জেরে দাদুকে খুন করলো নাতি ।।

জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে নাতির হাতে খুন হলো দাদু।পাশাপাশি নাতি ও নাতবৌর মারে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ঠাকুমা।এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শূলনী গ্রামে।

জানা গেছে গভীর রাতে বিবাদ চলাকালীন ভারী বস্তু দিয়ে দাদুর উপর আঘাত করে নাতি অসীম সেনাপতি।

এলাকাবাসী সুত্রে জানা গেছে গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢুকে অসীম।তারপরেই দাদু পতিত পাবন সেনাপতি (৮৫) ও ঠাকুমা চম্পারানী সেনাপতি (৭৫) কে ভারী কোন বস্তু দিয়ে আঘাত করে।প্রতিবেশীরা জানিয়েছেন রাত্রে চিৎকার শুনলেও সকালেই খুনের ঘটনাটা তাঁদের নজরে আসে।তারপরেই বৃদ্ধা ঠাকুমাকে আশঙ্কাজনক অবস্থায় কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

কোলাঘাট বীটহাউস থানার পুলিশ বৃদ্ধের দেহ উদ্ধার করে।এই ঘটনায় অভিযুক্ত নাতি অসীম সেনাপতি তার স্ত্রী সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোলাঘাট বীট হাউস থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

Related News

Also Read