Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

তমলুক থেকে বেড়াতে চলুন বৈষ্ণব দেবী,আজমীর শরীফ

এবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকেই রেলপথে বৈষ্ণব দেবী মন্দিরে যেতে পারবেন এলাকার হিন্দু ধর্মালম্বী মানুষেরা।শুধু হিন্দুরাই নন,মুসলিম ধর্মালম্বী মানুষেরাও তীর্থ করতে খুব সহজেই পৌঁছাতে পারবেন আজমের শরীফ।

আগামী শারদ উৎসবের মরসুমকে সামনে রেখে নতুন উদ্যোগে বৈষ্ণব দেবী থেকে শুরু করে আজমীর শরীফ সহ ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের বিশেষ সুযোগ দিয়ে এগিয়ে এলো রেল কর্তৃপক্ষ।

শুক্রবার তমলুকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আই আর সি টি সির ইস্ট জনের পক্ষ থেকে ভারত গৌরব স্পেশাল এই টুরিস্ট ট্রেন চালু করার কথা জানানো হয়েছে। মূলত, রেলওয়ে পর্যটনকে আরো কিভাবে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন রেলকর্তারা।

এক্ষেত্রে স্পেশাল এই দুটি টুরিস্ট ট্রেন আসন্ন পুজোর মরশুমে উত্তর ভারত সঙ্গে মাতা বৈষ্ণব দেবীদর্শন এবং রয়েল রাজস্থান নামে চালু করা হচ্ছে। উত্তর ভারত সঙ্গে মাতা বৈষ্ণব দেবীদর্শন ট্রেনটি ১১ই আগস্ট রাত থেকে ১১ দিনের জন্য ভ্রমণের তারিখ ধার্য করা হয়েছে।

অন্যদিকে রয়েল রাজস্থান নামের স্পেশাল টুরিস্ট ট্রেনটি যাত্রা তারিখ ধার্য করা হয়েছে ২০ অক্টোবর রাত থেকে ১২দিনের জন্য। যেটি কলকাতা স্টেশন থেকে রওনা দিয়ে আজমির, উদয়পুর, চিতরগড়, আবু রোড, যোধপুর, জয়সালমীর বিকানের, জয়পুর সহ বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করাবে। অন্যদিকে বৈষ্ণব দেবীসহ উত্তর ভারত ভ্রমণের ক্ষেত্রে স্পেশাল এই টুরিস্ট ট্রেনটি ১১ই আগস্ট রাত দশটায় কলকাতা স্টেশন থেকে ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা, খড়গপুর ,ঝাড়গ্রাম টাটানগর ,পুরুলিয়া ,রাচি হয়ে হরিদ্বার, ঋষিকেশ, মাতা বৈষ্ণব দেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াগা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করবে।

Related News

Also Read