Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেই বিজয় উৎসব তৃনমূল প্রার্থীর ।।

আকাশের মুখ গোমড়া,ঝির ঝিরে বৃষ্টি হচ্ছে ।তার মধ্যেই তৃনমূলের জয়ী প্রার্থীকে নিয়ে বিজয় উৎসবে মেতে উঠলো দলীয় কর্মীরা।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ পঞ্চায়েত সমিতিতে তৃনমূলের প্রার্থী হয়েছিলেন দীপক সার। এলাকায় বিশিষ্ট সমাজসেবী বলে পরিচিত দীপক বাবু প্রথমবার জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । তাঁর নাম প্রার্থী হিসাবে তৃনমূল ঘোষনার পর থেকেই এই আসনে দীপক বাবু জয়ী হবেন ধরেই নিয়েছিলো এলাকার বাসিন্দার ।

এদিন বর্ষা উপেক্ষা করে বিজয় মিছিল যত এগিয়েছে তৃনমূলীদের উন্মাদনা ততই বেড়েছে।দীপক বাবুর মিছিলে যুবকদের সাথে এলাকার বয়স্ক মানুষদেরকেও অংশ গ্রহন করতে দেখা গেছে।রাস্তায় রাস্তায় প্রদীপ জ্বালিয়ে মাথায় ধান-দূর্বা দিয়ে আশির্বাদ দিয়েছেন এলাকার বাসিন্দারা।

Related News

Also Read