সিআরপিএফ লেখা চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেকট্রিক খুঁটিতে পরে একটি দোকানে ধাক্কা মারলো ।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২টাতে আরামবাগের গরবাড়ি এলাকায়।জানা গেছে গাড়িটির সামনের অংশ ও দোকানটি কিছুটা ভেঙে যায়।
ওই ভাঙা দোকানে শুয়েছিল স্বামী স্ত্রী দুই জন।ঘটনার পরেই তারা বেরিয়ে পালিয়ে যায়।জানা গেছে ওই চার চাকা গাড়িতে একজন মহিলা ও একজন পুরুষ ছিলো ।তারা সম্পর্কে ভাই বোন। ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের দুই জনকে আটক করে থানায় নিয়ে যাই।মহিলাকে আজ সকালে ছেড়ে দিলেও পুরুষকে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।


Post Views: 90





