নন্দীগ্রাম থানার আবার দায়িত্বে ফিরলেন আইসি সুমন রায়চৌধুরীকে। ভোট পর্ব মিটতেই আবার ফিরিয়ে আনা হল তাঁকে।ভোটের কয়েকদিন আগে তাকে ছুটিতে পাঠানো হয়েছিল।দায়িত্ব দেওয়া হয়েছিলো আইসি কাশিনাথ চৌধুরীকে।
পঞ্চায়েত নির্বাচনের আগে সুমন রায়চৌধুরীর বিরুদ্ধে বাম-কংগ্রেস-বিজেপি প্রমুখ বিরোধী দল একযোগে অভিযোগ জানিয়েছিল। এই আবহের মধ্যে রাজ্য প্রাশাসন ছুটিতে পাঠায় সুমন রায়চৌধুরীকে। প্রসঙ্গত ২০২২ সালের মার্চ মাসে নন্দীগ্রাম থানার দায়ভার হাতে পান সুমন রায় চৌধুরী।
জেলা পুলিশের নির্দেশে মঙ্গলবার গভীর রাতে নন্দীগ্রাম থানার দায়িত্ব ফের হাতে তুলে নেন সুমন রায়চৌধুরী। অন্যদিকে, এতদিন তাঁর জায়গায় দায়িত্বভার সামলানো আইসি কাশিনাথ চৌধুরীকে আবার পাঠানো হল পুরনো জায়গা ডিআইবিতে।


Post Views: 107





