গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের নিরিখে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়্গ্রাম জেলায় শক্তি বাড়ালো রাজ্যের শাসক দল তৃনমূল।পশ্চিম মেদিনীপুরে তবু সম্মান বাঁচলেও,ঝাড়্গ্রামজেলায় নিশ্চিহ্ন বিজেপি
পশ্চিম মেদিনীপুর জেলার ২১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল দখল করলো ২০৪ টি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা, বিজেপি পাঁচটি গ্রাম পঞ্চায়েতে এবং দুটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর , দাঁতন এক , দাঁতন দুই , নারায়ণগড়, কেশিয়াড়ি ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি গ্রাম পঞ্চায়েতে, খড়গপুর এক , মেদিনীপুর সদর , গড়বেতা এক, গড়বেতা দুই গ্রাম, গড়বেতা তিন, শালবনি ব্লকের ১০ টির মধ্যে নটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে গ্রামপঞ্চায়েত দখল করে। অপরদিকে ঘাটাল ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটিতে তৃণমূল কংগ্রেস, দাসপুর এক ব্লকের দশটিতে, পিংলার দশটিতে, কেশপুর ব্লকের ১৫ টিতে , এছাড়াও সবং ডেবরা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ঘাটাল ব্লকের তিনটিতে, দাসপুর দুই ব্লকের একটিতে এবং কেশিয়াড়ি ব্লকের একটিতে ক্ষমতা দখল করেছে। শালবনি ব্লকের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েত ও চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে।
অপরদিকে ঝাড়গ্রামে একটাও গ্রাম পঞ্চায়েত দখল করতে পারলোনা বিজেপি।এমন কি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী পঞ্চায়েত গুলিও হাতছাড়া হলো বিজেপির।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি দখল করেছিল ২৪টি গ্রাম পঞ্চায়েত। সেই ২৪টি গ্রাম পঞ্চায়েতের একটিও দখল করতে পারল না বিজেপি , ঝাড়্গ্রাম জেলার যেখানে বিজেপির জন্ম অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরে।সেই এলাকা থেকে মুছে গেছে বিজেপি।






