Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। পাট ক্ষেতে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ:সিবি আই তদন্তের দাবি ।।

নদীয়ার ধুবুলিয়া থানার পন্ডিতপুর গ্রামের বাসিন্দা বিজেপি কর্মীর নাম অষ্টম মন্ডল।নির্বাচনের দুদিন আগে থেকে নিখোঁজ ছিলেন ।আজ এই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হল বাড়ির কিছু দূরে পাট ক্ষেতে। আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

অষ্টমের মৃত্যুতে অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে।ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত চেয়ে সিবিআই তদন্তের দাবি করেছে মৃত অষ্টমের পরিবার।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা পাট খেতে অষ্টমের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিজেপি কর্মী অষ্টম যাতে নির্বাচনে সক্রিয়ভাবে কাজ না করতে পারে সেই কারণে আগে থেকেই তাকে সরিয়ে দিয়ে খুন করা হয়েছে।

Related News

Also Read