Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। স্ট্রং রুমের সামনে বিজেপির ইট বৃষ্টি: এগরায় পুলিশের লাঠিচার্জ ।।

পূর্ব মেদিনীপুরের এগরায় স্ট্রং রুম পাহারাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড । রাতের অন্ধকারে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ বিজেপির।ফলে ভোট মিটলেও অশান্তি থামছে না।


রবিবার রাত্রে এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা স্ট্রং রুমের মধ্যে যায়। বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়।

এরপরেই উত্তেজনা চরম আকার ধারন করে।

স্ট্রং রুমের মধ্যে তৃণমূল ঢুকে ব্যালট বাক্সে কারচুপি করছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ আচমকা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। পুলিশের ওপর শুরু হয় ইট বর্ষন।

তাই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে। উত্তেজনা এলাকায়।

Related News

Also Read