Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। বিজেপি নেতার উপরে পেছন থেকে কাঠারি দিয়ে হামলা ।।

শাসক দলের দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হলেন বিজেপি নেতা।
শনিবার ভোট মিটতে বাড়ি ফেরার সময় পিছন থেকে কাটারি দিয়ে কোপানো হয় বিজেপির মন্ডল সভাপতিকে।অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার তৃনমূলের।
বলাগড়ের চরকৃষ্ণবাটিতে ১৫ নম্বর বুথে ভোট ছিল
বলাগড়-২ মন্ডল সভাপতি সুজয় বিশ্বাসের। গভীর রাত পর্যন্ত ভোট চলে । ফলে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন রাতে।পিছন থেকে ধারালো কাটারি দিয়ে মাথায় কোপ মারা হয় তাকে।রক্তাক্ত আহত অবস্থায় তাকে জিরাট আহম্মদপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাকে দেখতে যান হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার,বলাগড় ব্লক বিজেপি নেতৃত্ব।
ঘটনায় তৃনমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি।
তৃনমূলের বলাগড় ব্লক সভাপতি নবীন গাঙ্গুলী বলেন,ভোটের সময় কিছু হয়নি।গ্রামে হয়ে থাকলে সেটা পারিবারিক বা গ্রাম্য বিবাদ থেকে হয়ে থাকতে পারে।যদি কারো বিরুদ্ধে অভিযোগ হয় পুলিশ তদন্ত করে দেখবে।

Related News

Also Read