মাঝে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহন।তার আগেই উতপ্ত হয়ে উঠলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বরোজ।
অভিযোগ শুক্রবার সকালে ভগবানপুর ২ব্লক এর বরোজ অঞ্চলে ঘোলবাগদা বুথে রেলের ব্রীজের পাশে দাঁড়িয়ে ভাগনা রণবীর জানার সাথে পারিবারিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন তৃনমূল প্রার্থী অনুপম জানা।অভিযোগ সেই সময়ে তাদের উপর অতর্কিতে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা।
অনুপম জানা জানিয়েছেন নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা করছে বিজেপি।তাঁর আরো অভিযোগ স্থানীয় বিজেপি প্রার্থী বিভুতিভুষন জানার নেতৃত্বে তার উপর হামলা সহ অন্যান্য হামলার ঘটনা ঘটছে।
জানা গেছে এদিন তৃনমূল প্রার্থী সহ তাঁর ভাগনার উপরে বিজেপির দুষ্কৃতিদের হামলার ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।আহত দুই জন স্থানীয় চিকিৎস্যা কেন্দ্রে চিকিৎস্যাধীন






