Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। প্রচারের শেষ দিনে তৃণমূলের জোরদার প্রচার বারুইপুরে ।।

প্রদীপ কুমার সিংহ :- আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আজ প্রচারে শেষ দিন। সমস্ত রাজনৈতিক দল বিকাল ৫ টা পর্যন্ত পঞ্চায়েতে ভোটের প্রচার করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে বারুইপুর পশ্চিম বিধানসভার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির প্রার্থী, জেলা পরিষদ প্রার্থী ও গ্রামসভার প্রার্থীদের নিয়ে সকাল সকাল প্রচার শুরু করলেন বারুইপুর কাজীপাড়া থেকে ঘোষপাড়া সালেপুর প্রভৃতি এলাকায় জোরদার প্রচার করে। পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন কানন দাস তার সঙ্গে কথা বলে জানা যায় আজকের শেষ দিনের প্রচারে তাদের চমক থাকছে সকাল সকাল সমস্ত বাড়ি বাড়ি যাওয়া এবং সেখানে তাদের সাথে কথা বলা । ভোটের দিন সকাল সকাল তারা যেন আগে ভোটটা দিয়ে আসে উন্নয়নের কর্মধারা বজায় রাখতে আজকের শেষ দিনে তারা কিন্তু তৃণমূল প্রার্থীরা ঝাঁপিয়ে পড়ছে হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে।


কিন্তু সেখানে এখনো পর্যন্ত দেখা নেই বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের। আজকের এই মিছিলে আজকের মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রার্থী জয়ন্ত ভদ্র , পঞ্চায়েত সমিতির প্রার্থী কানন দাস ও গ্রাম সভার প্রার্থীরা। তিনি আরো বলেন এবার পঞ্চায়ে ত ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ ভোট দেবে, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭২টি যে প্রকল্প করেছেন মানুষের জন্য সেই প্রকল্পের প্রত্যেকটি মানুষ বিদায় পাচ্ছেন। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে এই পঞ্চায়েতে ভোট দেবে সাধারন মানুষ তৃণমূলকে।

Related News

Also Read