বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা। ঘটনায় চাঞ্চল্য হুগলির কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের ১২ জিবি এলাকার। পঞ্চায়েতের ১৭, নম্বর বুথের প্রার্থী শিব শংকর সাহার বাড়িতে গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে তিন বছরের শিশুসহ মা ও অসুস্থ বাবাকে নিয়ে ছিলেন। তবে শিব শংকর বাবুর অভিযোগ রাতের ঘটনার সময় আমি আতঙ্কিত হয়ে পড়ি ,আমার শিশু ও স্ত্রী বাবা-মাকে নিয়ে ঘরে চুপচাপ ছিলাম কারণ তারা বেশ কয়েকজন ছিলেন এমনকি আমার জানলাতেও তারা লাথি মারতে থাকে। এরপর চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকতে থাকি। শিবশঙ্করবাবুর অভিযোগ তারা বুঝতে পেরেছে মানুষ তাদের পাশে নেই তারা ভোটে পরাজিত হওয়ার ভয়ে এইভাবে সন্ত্রাস চালিয়ে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে চাইছে। যাতে তারা ভোটকেন্দ্রে না গেলে তাদের ভোট তৃণমূল ছাপ্পা দিতে পারে।।
অন্যদিকে এলাকার বাসিন্দা তথা ফোন নম্বর পার্টের বিজেপির সাধারণ সদস বলেন তৃণমূলের হার্মাদরা বুঝে গেছে চোর চুরি করে বা ধাপ্পা দিয়ে ভোটে জেতা যায় না তাই তারা সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে সঠিকভাবে ভোট হলে মানুষ তাদেরকে ভোট দেবে না। বিজেপি শান্তিপ্রিয় দল। আগামী ৮ তারিখ মানুষ নিজের ভোট নিজে দিক এটাই আমরা চাই। কারণ ভোট সুষ্ঠুভাবে হলে তৃণমূল একটা ভোট পাবে না।

অন্যদিকে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের তৃণমূল যুব সভাপতি শতদ্রু করের অভিযোগ তৃণমূলের এখন এতটা খারাপ দিন আসেনি যে বিজেপির উপর হামলা করবে নিজেদের মধ্যে প্রচুর গুষ্টি দ্বন্দ্ব তাদের লোকজন ছ টা আর গুষ্টি কিনতে কোন গোষ্ঠীর টিকিট পাইনি সেই গোষ্ঠী হয়তো টিকিট পাওয়া গোষ্ঠীর হামলা চালিয়েছে। এই নির্বাচনে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের প্রতিটা পঞ্চায়েত তৃণমূল পাচ্ছে এই আশঙ্কায় বিজেপি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তবে এদিন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিন আগে কেন্দ্রীয় বাহিনীকে রাস্তায় দেখা গেলেও প্রতিটা বুথে কতটা তারা থাকবেন সেটাই হচ্ছে আলোচ্য বিষয় কারণ বুথে বুথে কেন্দ্র বাহিনী না থাকলে ভোট লুটের আশঙ্কা রয়েছে বলে দাবি এলাকাবাসীর।






