Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। কংক্রিটের রাস্তার দাবি পুরন হয়নিঃভোট বয়কট কুমারহাট গ্রামে ।।

দীর্ঘদিনের দাবি।ভোট এলেই নেতা নেত্রীরা এসেছেন।আশ্বাস দিয়েছেন,কিন্তু সেই আশ্বাস পুরন হয়নি।এবার তাই পঞ্চায়েত ভোট বয়কট করার সিদ্ধান্ত নিলো কুমারহাট গ্রাম।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কুমারহাট গ্রামে।গ্রামের মিদ্যা পাড়া এলাকায় দীর্ঘদিনের দাবি ছিলো ক্রংক্রিটের রাস্তার।মূলত কুমারহাট
গ্রামের মিদ্যাপাড়া এলাকায় মাটির রাস্তার চরম বেহাল দশা।বিগত বেশকয়েকটি নির্বাচনের সময় গ্রামবাসীরা দাবিছিলো, এই গ্রামীন রাান্তাটি যাতে করে কংক্রিটের রাস্তা হোক।গ্রামবাসীরা জানান,ভোট এলেই নেতারা প্রতিশ্রুতির বন্যা বহিয়ে দিয়ে যায়।
কিন্তু কাজের কাজ কোন কিছুই হয়না।গতপঞ্চায়েত নির্বাচনে এই আসনটি তৃণমূলের দখলে হয়।তবে এই কুমারহাট গ্রামের মিদ্যা পাড়া এলাকায় তৃনমূল প্রার্থী বিগত সময়ের পুলশিটা গ্রামপঞ্চায়েত প্রধান রবীন্দ্র নাথ মান্না ছিলেন এই পুলশিটা অঞ্চলের প্রধান ছিলেন।

তবুও এলাকায় উন্নয়ন হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।তাই বর্তমান পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিলো।রবিবার বিকেলে এলাকায় বেশকয়েকটি ফেস্টুন পড়ে এলাকায়।তাতে সাফ লেখা থাকে,রাস্তা না হলে সম্পূর্ণ ভোট বয়কটে থাকবে। সবমিলিয়ে
ভোটের আগে এই ভোট বয়কটের পোষ্টার পড়ায় রীতিমতো রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।তবে এবিষয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না বলেন,রাস্তাটি গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের দাবী সঠিক।তবে পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিডিও
র সহায়তায় রাস্তাটির কাজ করার অনুমদন হয়েছে।তবে আশা করা হচ্ছে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।

Related News

Also Read