Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। বিচারপতিকে সংবর্ধনা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের ।।

কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পাশাপাশি ভারতের সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনের সভাপতিকে সংবর্ধিত করলে অল ইন্ডিয়া লিগাল এড ফোরাম। রবিবার কলকাতার পিয়ারলেস হোটেলের বেনকোয়েট হলে আয়োজিত সংবর্ধনা সভায় বিচারপতিদের ছাড়াও বিশিষ্ট জনদের সংবর্ধিত করেন বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্বাধীন সংগঠন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম গরিব ও সাধারণ মানুষকে নিখরচায় আইনি পরিষেবা প্রদান করে থাকে। অনুষ্ঠানের সংবর্ধিত হন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি অধীশ চন্দ্র আগারওয়াল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি কল্যাণ জ্যোতি সেনগুপ্ত, প্রাক্তন বিচারপতি অশোক দাস অধিকারী প্রমূখ। অল ইন্ডিয়া লিগালেড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “আমরা যাদের সম্বর্ধিত করলাম তাঁরা দেশের মানুষকে সুবিচার দিয়ে আসার জন্য নিজেদের কর্মজীবনে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাদের প্রয়াসকে কোন সংবর্ধনা দিয়েই পরিমাপ করা যাবে না। তবুও আমরা তাদের সম্মান জানিয়ে সম্মান জ্ঞাপন করলাম।” উপস্থিত অতিথিরা জয়দীপের এই উদ্যোগের জন্য তাকে সাধুবাদ জানান।

Related News

Also Read