Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। শুভেন্দুর জেলায় তৃনমূলের ফ্ল্যাগ-ফেস্টুন ছিঁড়ে সন্ত্রাসে অভিযুক্ত বিজেপি ।।


নির্বাচনে সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে শাসক দলের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠলো বিরোধী দল বিজেপির বিরুদ্ধে।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই এই ধরনের ঘটনাকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা।
চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা ২ নম্বর ব্লকের সরিষাতে।
তৃণমূলের অঞ্চল সভাপতি নিশিকান্ত জানা অভিযোগ করেছে নির্বাচনে ভরাডুবি হবে বিরোধীদের।এটা বুঝতে পেরেই দলের ফ্ল্যাগ ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পেছনে
মুলত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আছে বলেই মনে করছেন তৃণমূলের অঞ্চল সভাপতি নিশিকান্ত জানা।যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে

Related News

Also Read