Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

।। একই কেন্দ্রে তিন দলের প্রার্থী কাকা ও দুই ভাইপো ।।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে হানাহানির ঘটনা নজরে আসছে।তখন একেবারে ভিন্ন ছবি পূর্ব মেদিনীপুরের
কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের গোপালনগর গ্রামে।এই গ্রামের ২১১ নম্বর বুথের তিন প্রার্থীই একই পরিবারের।
গোপালনগর গ্রামের
২১১ নম্বর বুথে বিজেপি প্রার্থী মাধব খাঁন যিনি সম্পর্কে কাকা,আবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সঞ্জয় খাঁন যিনি বিজেপি প্রার্থীর ভাইপো এবং সিপিআই এমের প্রার্থী হয়েছেন সঞ্জয়
খাঁন তিনিও বিজেপি প্রার্থীর ভাইপো।এককথায় কাকা ভাইপোর লড়াই এবার গোপালনগর গ্রামে।

গতবারের নির্বাচনে এই আসনটি দখলে ছিলো বিজেপির।তবে তিন প্রার্থীর একটাই আবেদন, ভোটে নয় কোন হানাহানি, মারমিট বা রক্তপাত।আজ শনিবার পর্যন্ত এলাকায় তেমন দেওয়াল লেখন, পোষ্টার চোখে পড়েনি।তিন প্রার্থীরই বক্তব্য, কয়েকদিনের মধ্যেই দলীয় প্রচার শুরু হবে।তবে তাদের যে সম্পর্কের ফাটল ঘটবে না।তিন পরিবারের মধ্যে রয়েছে যথেষ্টই মিল।একে অপরের বাড়ির খাওয়ার দাওয়ার পৌঁছে যায় বাড়িতে।সকালে মাঝেমধ্যেই কাকার বাড়িতে চা পান হয়েই থাকে।হয় রাজনৈতিক আলোচনাও।যেখানে ভোট নিয়ে চলছে মারমিট, রক্তক্ষরণ আর সেই ভোটেই
ব্যতিক্রমি চিত্র কোলাঘাটের সিদ্ধা ২ অঞ্চলের গোপালনগর গ্রামের ২১১ নম্বর বুথের প্রার্থীদের মধ্যে।তাদের একটাই বক্তব্য,গ্রামের ভোটে বিজেপি,তৃণমূল বা সিপিআই এম যেই জিতুক
এলাকায় থাকুক শান্তি ও সুস্থ পরিবেশ।তবে কে জয়ের শেষ হাসি হাসবে তা সময় বলবে,তবে কাকা ও দুই ভাইপোর মধ্যে যে সম্পর্কে চিড় ধরবে না,তা আগে থেকেই সাফ জানিয়েদিয়েছেন
দুই ভাইপো দীপক,সঞ্জয় ও কাকা মাধব খাঁন।

⭕আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক কর

https://youtube.com/@ekhansangbad5105

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL



সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

Related News

Also Read