Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। পাটনার এফেক্ট কোলাঘাটেও ! বিজেপিকে রুখতে প্রার্থী দিলো না তৃনমূল ।।

১ এর বিরুদ্ধে ১।যার যেখানে ক্ষমতা তাকে সেখানে লড়তে দিতে হবে বিজেপির বিরুদ্ধে। আসন্ন লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপিকে রুখতে এটাই ফর্মুলা তৃনমূল নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নীতি মানা যায় কিনা তাই নিয়ে পাটনায় দেশের ১৫টি বিরোধী দলের সর্বোচ্চ নেতৃত্বরা বৈঠক করছেন।সেই বৈঠকের সিদ্ধান্ত হওয়ার আগেই পূর্ব মেদিনীপুর
জেলার কোলাঘাটে তার প্রয়োগ করে দিলো তৃনমূল।বিজেপিকে রুখতে কোলা ২ গ্রামপঞ্চায়েতের বোরডাঙ্গী গ্রামে বিজেপিকে রুখতে সিপিএম-তৃনমূল।পরিবর্তে এক নির্দল প্রার্থীকে
সমর্থন করলো দুটি দলই !


কোলাঘাট ব্লকের কোলা ২ গ্রামপঞ্চায়েতের এই আসনে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী থাকলেও,নেই পঞ্চায়েতে। ৯৬ নম্বর বুথে বিজেপি বনাম বাম- তৃণমূল মহাজোটের নির্দল প্রার্থীর মধ্যে।
বোরডাঙ্গী গ্রামের ঐ বুথে গেলে একদিকে সারিসারি বিজেপির দলীয় পতাকা আবার দেখামিলবে তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের প্রার্থীর প্রচারের ফ্লেক্সের ওপর
তৃণমূল ও সিপিএমের দলীয় পতাকা।এমন বিরল ছবি সহজে দেখা মিলবে কিনা সন্দেহ।বোরডাঙ্গী গ্রামের ঐ ৯৬ নং বুথের বিজেপি প্রার্থী হয়েছেন মিতা পাল এবং আম চিহ্নের
প্রতীক নিয়ে লড়ছেন বাম- তৃণমূলের মহাজোটের প্রার্থী অনিন্দিতা পাল।গত নির্বাচনে কোলা-২ গ্রামপঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বোরডাঙ্গীর এই বুথটি জয়লাভ করেছিলো
বিজেপি।বিজেপির দাবি তারা উন্নয়ন করেছেন বিগত পাঁচবছরে।তাই উন্নয়নের ধারা বজায় রাখার আবেদন জানিয়ে এই নির্বাচনেও ভোট আদায়ে বাড়িবাড়ি প্রচারে নেমেছে
বিজেপি প্রার্থী মিতা পাল।পাশাপাশি এলাকায় অনুন্নয়নের দাবি তুলে পাল্টা ভোটপ্রচার শুরু করেছে বাম- তৃণমূল জোটপ্রার্থী অনিন্দিতা পাল।তবে কে শেষ হাসি হাসবে এই পঞ্চায়েত
ভোটে তা সময় বলবে।তবে তৃণমূল ও সিপিএমের এই মহাজোট যা জেলায় একেবারে নজিরবিহীন।

Related News

Also Read