Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। কাঁথি পৌরসভা থেকে সারদার ফাইল চুরিঃ ধৃত দুই কর্মীর পাঁচ দিনের পুলিশি হেফাজত ।।

কাঁথি পুরসভার সারদা ফাইল লোপাট মামলায় গ্রেফতার দুই সহোদর ভাইকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলো কাঁথি মহকুমা আদালত।
দুই কর্মীদের মধ্যে হরিপদ চক্রবর্তী কাঁথি পুরসভার সুপারভাইজার ও ষষ্ঠী চক্রবর্তী কাঁথি পুরসভার পিয়ন পদে নিযুক্ত।

কয়েক মাস আগে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, কাঁথি পুরসভা অধীনে ভবন নির্মাণের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছেন। পুরসভা থেকে সেই
নথি গায়েব হয়ে যায় মামলা দায়ের হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে কাঁথি থানার পুলিশ। এই মামলায় পুরসভার একাধিক কর্মী সহ প্রাক্তন পুর প্রশাসক
সিদ্ধার্থ মাইতিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শনিবার কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে ১৬০ নোটিসের ভিত্তিতে এই দুই কর্মীকে মুখোমুখি বসিয়ে
জিজ্ঞাসাবাদ চালান আধিকারিকরা। কথায় মিল না পেয়ে দু’জনকে গ্রেফতার করে।

প্রসঙ্গত গত ২০২২ সালে ২৩ জুন কাঁথি থানায় মামলা দায়ের করেন কাঁথি পুরসভার বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না। তিনি অভিযোগ করে বলেন ” সারদা
নথি পুরসভা থেকে গায়েব হয়ে গেছে “। এমন অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে কাঁথি থানার পুলিশ। এর আগে সারদার নথি গায়েব মামলায় রাজ্য বিধানসভার
বিরোধী দলনেতার ছোট ভাই তথা কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ চালায় কাঁথি থানার পুলিশ।

Related News

Also Read