Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। হলদিয়াতে পোড়ানো হল বস্তা বস্তা কুড়কুড়ে ।।

বাচ্চাদের সব থেকে প্রিয় খাদ্য কুড়কুড়ে, বড়রাও তাদের চায়ের সাথে কুড়কুড়ে দিয়ে খায় ।মুচ মুচে কুড় কুড়ে সকলের প্রিয় খাদ্য।কুড়কুড়ে নষ্ট হয়ে গেলে বহু দোকানদার এক্সপায়ার ডেট না দেখেই বিক্রি করে দেয় ।তার ফলে ছোট বাচ্চা থেকে বড়লোক তারা অসুস্থ হয়ে পড়ে। 

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডে এসে কিছু অপরিচিত মানুষ গাড়ি গাড়ি ভর্তি করে বস্তার পর বস্তা কুড়কুড়ে এনে পুড়িয়ে ফেলল। প্লাস্টিক প্যাকেটে মোড়া কুড়কুড়ে আগুনে পুড়তেই দুর্গন্ধ বেরিয়ে আসে।

প্রসঙ্গত এই এলাকার জল নষ্ট হয়ে গিয়েছিল কিছুদিন আগে,নয়নজলির জল পচে গিয়েছিল । হলদিয়া পৌরসভা চুন বিচিং পাউডার মেরে জল পরিশুদ্ধ করেছে । তারপরে বস্তার পর বস্তা কুড়কুড়ে এনে এখানে আগুন দিয়ে পোড়ানোর জন্য দুর্গন্ধ ভরেছে এলাকা।

অতিষ্ঠ গ্রামবাসী প্রশ্ন তুলেছে ওয়ার্ড কমিটি, প্রশাসন কি করেছেন? কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলি, তিনি বলেন নির্বাচন না হওয়ায় সারা পৌর এলাকায় উন্নয়নের ব্যাঘাত হচ্ছে। কে কোথা থেকে এসে এইসব জিনিস এলাকায় আবর্জনা সৃষ্টি করছে দেখার কেউ নেই ।সিটি গার্ড রয়েছে  তারা কি করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Related News

Also Read