হলদিয়া পৌরসভা ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হল। ১৯৯৭ সালে আজকের দিনে এই পৌরসভার সূচনা হয়েছিলো।
১৯৯৫ সালে ২২ ফেব্রুয়ারি জেলার শিল্প শহরের দেভোগ গ্রামে বি আর আম্বেদকর দেভোগ গ্রামে বি আর আম্বেদকর পৌর প্রশাসনিক বিল্ডিং এর উদ্বোধন হয়।

হলদিয়া পৌরসভা বর্তমান পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর ।
৬ সেপ্টেম্বর থেকে হলদিয়ার এসডিও সুপ্রভাত চ্যাটার্জী দায়িত্ব নিয়েছেন পৌর প্রশাসক হিসেবে।
আজ হলদিয়া পৌরসভা ২৭ তম বর্ষে প্রতিষ্ঠা বার্ষিকী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হলদিয়া সিটি সেন্টার এবং দুর্গাচক মোড়ে ওয়াটার এটিএম (ঠান্ডা পানীয় জল) তৈরি হচ্ছে এছাড়া সারা পৌর এলাকায় প্রায় পঞ্চাশ হাজার বৃক্ষ রোপন করা হবে। এলাকার প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল এবং সকাল থেকে রক্তদান শিবির এবং একটি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করে জানালেন হলদিয়া পৌরসভার সিইও তাপস মুখোপাধ্যায়।।
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার পূর বিল্ডিং এর উদ্বোধন করেছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ।১৯৯৭ সালে ৯ জুন হলদিয়া পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে বোর্ড গঠন হয়েছিল। চেয়ারম্যান ছিলেন প্রাক্তন বিধায়ক প্রয়াত তমালিকা পন্ডা শেঠ। ২০১২ সালে পুনরায় নির্বাচনে বোর্ড গঠন করে বামফ্রন্ট। ২০১৫ সালে অনার্স্থা ডাকেন তৃণমূল কংগ্রেস । অনাস্থা ভোটের পরাজয় হয় তমালিকা পন্ডা শেঠের। চেয়ারম্যান হন তৃণমূল কংগ্রেসের দেবপ্রসাদ মন্ডল। দেখতে দেখতে ২৭ টা বছর অতিক্রান্ত ।






