Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

।। রেলস্টেশনে বৃক্ষরোপণ ও পার্থেনিয়াম নির্মূলকরণ অভিযান ।।

বিশ্ব পরিবেশ দিবসের সকালে হেঁড়িয়া রেল স্টেশনে বৃক্ষরোপণ ও পার্থেনিয়াম নির্মূলীকরণ কর্মসূচি আয়োজন করে খেজুরী লায়ন্স ক্লাব, দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকা পরিবার ও সুবোধ সমাজ পত্রিকা পরিবার৷

দীঘা থেকে পাঁশকুড়া প্রতিটি রেল স্টেশনে বৃক্ষমিত্র শচীনন্দন সামন্ত মহোদয়ের বৃক্ষরোপণের দেখানো পথে কয়েকজন অতি উৎসাহী মানুষের চেষ্টায় কয়েকটি গাছ আজ‌ও বেঁচে আছে। আরো অনেক প্রয়োজন৷ কিছু কথা, কবিতা, নাচ, গান-এর মাধ্যমে আজ অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। উপস্থিত ছিলেন এলাকার বহু গুণী মানুষজন৷

চারাবৃক্ষ দান করেন শিক্ষিকা-কবি বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, গৌতম জানা ও অনন্ত কুমার মান্না প্রমুখ। অনুষ্ঠানে সভামুখ্য ছিলেন হরেন্দ্রনাথ পাল, প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল ৷ বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান কুমার নায়ক সহ এলাকার উৎসাহী অনেকেই।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবোধ সমাজ পত্রিকা পরিবারের পক্ষে সমরেশ সুবোধ পড়্যা। বিশ্ব পরিবেশ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা ও উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খেজুরী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার সম্পাদক ড. বিষ্ণুপদ জানা ।

Related News

Also Read