Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

।। কোলাঘাট বিডিও অফিসে হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ ।।

সরকার ঘোষিত নূন্যতম মজুরি অনুসারে অবিলম্বে হোসিয়ারী শ্রমিকদের রেটবৃদ্ধি সহ পাঁচ দফা দাবীতে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের কোলাঘাট ব্লক কমিটির আহ্বানে আজ ব্লকের বিডিও এবং শ্রম দপ্তরের আধিকারিকের নিকট বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচী হয়।



বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ও কর্মসূচীতে নেতৃত্ব দেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ন চন্দ্র নায়ক, সভাপতি মধুসূদন বেরা,সম্পাদক নেপাল বাগ, শ্যামল মন্ডল প্রমুখ।

অন্যান্য দাবীগুলির মধ্যে অন্যতম হোল-সমস্ত হোসিয়ারি শ্রমিকদের পরিচয়পত্র প্রদান ও প্রভিডেন্ট ফান্ড-ইএসআই চালুর বন্দোবস্ত, শ্রমিকদের সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির অন্তর্ভুক্তিকরন, সরকার নির্ধারিত ছুটির দিন সহ সপ্তাহে রবিবার সবেতন ছুটি হিসেবে গণ্য করে শ্রমিকদের মজুরি প্রদান,খোলামেলা পরিবেশ সহ স্বাস্থ্যসম্মতভাবে কারখানাগুলি গড়ে তোলা, পানীয় জল-শৌচাগার প্রভৃতির সুবন্দোবস্ত, তুচ্ছ কারনে শ্রমিক ছাঁটাই বন্ধ প্রভৃতি।


ইউনিয়নের নেতৃবৃন্দের অভিযোগ, গত ২০১৯ সালে সরকার ঘোষিত নূন্যতম মজুরি অনুসারে হোসিয়ারী শ্রমিকদের রেট বেড়েছিল।

তারপর ২০২০,২০২১ ,২০২২ ,২০২৩ সালে মোট ৭ বার নূন্যতম মজুরি শ্রম দপ্তর বাড়ালেও শ্রমিকদের কোন রেট বাড়ে নি। ২০১৯ সালে রেট ছিল দৈনিক ৩৪৪ টাকা, সরকারী ঘোষণা অনুযায়ী বর্তমানে রেট ৪১৪ টাকা।

জয়েন্ট বিডিও স্বপন কুমার দাস এবং শ্রম দপ্তরের নূন্যতম মজুরি পরিদর্শক সৌম্য মূখার্জী ডেপুটেশন গ্রহণ করেন।

Related News

Also Read