ইন্দ্রজিৎ আইচ :- আইলিড এই বাংলার উল্লেখ্যযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ১০ বছর ধরে মিডিয়া সায়েন্স ও ফিল্ম মেকিং। সারা ভারতবর্ষে
তাদের বহু ছাত্রছাত্রী রয়েছেন।
এই প্রথমবার তপসিয়ার আইলিড এর নিজস্ব ভবনে শুরু হলো আইলিড ফিল্ম ফেস্টিভ্যাল । আজ থেকে শুরু হলো এই ছবির উৎসব। আজ দেখানো হলো বিকেল ৫ টায় “১৯৭১ ইন্ডিয়া ‘ স ফিনেস্ট আওয়ার”
( ডকুমেন্টারি), শনিবার বিকেল ৫ টায় দেখানো হবে
” বিফোর ইউ ডাই “, রবিবার বিকেল ৫ টায় ছবি ” কুসুম কা বিয়াস “, সোমবার বিকেল ৫ টায় দেখানো হবে ডকুমেন্টরি ” ট্রান্সফার অফ পাওয়ার “, এবং মঙ্গলবার দেখানো হবে আরো একটি ডকুমেন্টরি ” ইন্দিরা ” ।
এক সাংবাদিক সম্মেলনে আইলিড এর প্রধান শিল্পপতি ও শিক্ষাবিদ প্রদীপ চোপড়া বলেন এই পাঁচটি ছবি আমি প্রযোজনা করেছি। আমাদের এখানকার ছাত্র ছাত্রীরা এই ছবিগুলো বানাতে সাহায্য করেছে। তারা খুব প্রতিভাবান।ছবিগুলো নানা দেশ বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল এ পুরস্কার পেয়েছে।
আমরা চাই এই ছবিগুলো আরো বেশি করে মানুষ দেখুক ও প্রচার পাক।
এই সম্মেলনে আইলিড এর মার্কেটিং ইনচার্জ মোম মিত্র জানালেন আমদের আরো কিছু বাংলা সিরিজ আসছে খুব তাড়াতাড়ি। যেখানে আমাদের এই সেন্টার এর ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছে। ফিল্ম মেকিং এর ক্ষেত্রে তারা অসামান্য অবদান রেখেছে।
আইলিড এর প্রিন্সিপাল ড: সৌমেন চট্টোপাধ্যায় জানালেন আমাদের এখানে তিন বছরের পোস্ট গ্রেজুয়েশন পড়ানো হয়। ছাত্র ছাত্রী সংখ্যা ৭০০ থেকে ৮০০ জন মিডিয়া সায়েন্স এবং ফিল্ম স্টাডিজএ। দশ বছর ধরে এটা চলছে। তিন বছরে মোট খরচ তিন থেকে সাড়ে তিন লাখ । ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে এক অন্যতম অবদান রেখে চলেছে আইলিড শিক্ষা প্রতিষ্ঠান।






